রাহাত ফতেহ আলী ঢাকায় কনসার্টে আসছেন , জানা গেল টিকিটের দাম

বিনোদন প্রতিবেদক ;
জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য আগামী ২১ ডিসেম্বর রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। এতে পারফর্মে করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

অনুষ্ঠিতব্য এ কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছেন আয়োজকরা। সোমবার (৯ ডিসেম্বর) রাতে গেট সেট রক টিকিট বিক্রি শুরু করে। এতে দেখা যায় ভিআইপি ক্যাটাগরির টিকিট মূল্য ১০ হাজার টাকা। এছাড়া সাড়ে চার হাজার ও আড়াই হাজার টাকায়ও মিলছে কনসার্টটির টিকিট।

এদিকে কনসার্টে একইদিন আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলা পরিবেশনা করবেন। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি থেকে আয় হওয়া অর্থ শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেয়া হবে।

এবারই প্রথম নয়, এর আগেও ঢাকায় পারফর্ম করেছেন রাহাত ফতেহ আলী খান। মূলত কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করে থাকেন। এ কারণে নিজ দেশ পাকিস্তান ছাড়াও ভারত-বাংলাদেশসহ বিভিন্ন ভাষাভাষীর শ্রোতাদের কাছে জনপ্রিয় তিনি।

রাহাত ফতেহ আলী খানের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম জো আয়ে জিন্দেগি মে’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *