কৃষি উপকরণ বিতরণ জামালপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে

জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলায় যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম এই কৃষি উপকরণ বিতরণ করেন। এর আগে তিনি ইসলামপুর উপজেলার বিভিন্ন দফতরের কার্যক্রম পরিদর্শন করেন।

জানা গেছে, জেলা প্রশাসক হাছিনা বেগম দুপুরে ইসলামপুর উপজেলার বিভিন্ন দফতরের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি পর্যায়ক্রমে ইসলামপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি যুব উন্নয়ন প্রশিক্ষণার্থী মাঝে বিভিন্ন কৃষি উপকরন বিতরণ করেন। পরবর্তীতে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় ও ইসলামপুর পৌরসভা পরিদর্শন শেষে জামালপুরের উদ্দেশ্যে গমন করেন।

পরিদর্শনকালে ইউএনও তৌহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহসহ (সাইফ) উপজেলার বিভিন্ন দফরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *