তুরস্কের জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধিদল জামায়াত আমিরের কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে টার্কি ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে টার্কি ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ১৪-১৫ জন সদস্য ছিলেন।

সাক্ষাতের সময় উভয় পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে তাদের মতামত বিনিময় হয়। প্রতিনিধিদল ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইনি বিষয়গুলো নিয়েও আলোচনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *