ফিরলেন তাইজুল, ডাক মারলেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক :
আলজারি জোসেফের লাফিয়ে ওঠা বল ঠিকমতো খেলতে পারেননি তাইজুল ইসলাম। বাউন্স ডেলিভারিটি তার ব্যাটে লেগে স্লিপে থাকা কাভেম হজের হাতে জমা পড়ে। তাতে ভেঙেছে জাকের আলী অনিকের সঙ্গে তাইজুলের গুরুত্বপূর্ণ জুটি।

অসুস্থ বোধ করায় তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেননি মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে কেমার রোচের বলে স্লিপে সেই হজের হাতেই রানের খাতা না খুলে মাঠ ছাড়েন। তার আগে ৫০ বল খেলে ১৪ রানে সাজঘরে গেছেন তাইজুল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২১২ রান। বর্তমানে তারা ২৩০ রানের লিডে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে করতে পেরেছিল ১৬৪ রান। বিপরীতে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১৪৬ রানে। বাংলাদেশ ১৮ রানের লিড পায়। উইকেটরক্ষক ব্যাটার জাকের ৪০ এবং হাসান মাহমুদ শূন্য রানে অপরাজিত আছেন।

যদিও লিডের এই সংখ্যাটাই বাংলাদেশকে কিছুটা মানসিকভাবে এগিয়ে রাখছে তৃতীয় দিনের শেষেই। বার্বাডোজের এই স্টেডিয়ামে যে চতুর্থ ইনিংসে ২১২ রানের বেশি লক্ষ্য নিয়ে কেউ কখনো টেস্টই জেতেনি। সর্বোচ্চ ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের নজির আছে। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই লক্ষ্য তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এই মাঠে ২০০ এর বেশি রান তাড়া করে জেতার নজিরই আছে কেবল ২টি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য পার করেছিল স্বাগতিকরা। এছাড়া ১৫০ এর বেশি রানতাড়া করে জেতার নজির আছে দুইটি। ১৯৮৩ সালে ভারত এবং ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *