বিশেষ বার্তা বাফুফের অনুমোদনহীন কোচিং কোর্স নিয়ে

ক্রীড়া প্রতিবেদক :
দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুমোদন ছাড়া চলছে কোচিং কোর্সের আয়োজন। অনুমতি ছাড়াই ফুটবলের অভিভাবক সংস্থাটির লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার নামে চলছে এসব কোচিং কোর্স।

বিষয়টি বাফুফের নজরে আসায় তাদের পক্ষ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে বাফুফের লোগো ও নাম ব্যবহারের নির্দেশ প্রদান করা হয়।

ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাফুফের অনুমোদিত কোর্স ব্যতীত যদি কোনো প্রশিক্ষক বা প্রশিক্ষণার্থী এ ধরনের কোর্সে অংশ নেন বা কোর্স ফি প্রদান করে থাকেন, সেক্ষেত্রে বাফুফে কোনো দায়-দায়িত্ব নেবে না। বাফুফের পক্ষ থেকে জলদি কোচ এডুকেশন ক্যালেন্ডার-২০২৫ প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *