সাবেক পৌর মেয়র অস্ত্রসহ গ্রেফতার বগুড়ায়

বগুড়া প্রতিনিধি :
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাকে গ্রেফতার করা হয়।

সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ৬টি ধারালো হাঁসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *