ভিয়েতনামে বিস্ফোরণে প্রশিক্ষণ চলাকালে ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা জানিয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশের মরদেহ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *