চেহারা দেখুন আয়নায় নিজেদের, ভারতকে ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি :
ভারতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আয়নায় আগে নিজেদের চেহারা দেখুন আপনাদের দেশে সংখ্যালঘুদের কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে সবাই আমরা মিলেমিশে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

শুক্রবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তখনই যদি আপনি আমাকে সন্মান করেন আমিও আপনাকে সন্মান করবো। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা।

তিনি আরো বলেন, আমাদের ভারতের কোনো মানুষের সঙ্গে শত্রুতা নেই। আমরা বাংলাদেশি, তোমরা ভারতীয়। আমরা মিলেমিশে এই ভুখণ্ডে থাকতে চাই। ভারতীয় যেসব শাসকরা আজকে বিভিন্ন উল্টা-পাল্টা কথা বলছেন তাদের বুঝতে হবে।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *