মুখ খুললেন জিএম কাদের আওয়ামী লীগ নিয়ে

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না। কেউ দোষ করলে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবশ্যই অংশ নেয়া উচিত।

শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জিএম কাদের দাবি করে বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

তিনি বলেন, মাত্র ১৮টি দলকে নিয়ে তারা জাতীয় ঐক্য করেছে। অথচ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ৫৩টি। ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জিএম কাদের অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। পার্টি অফিসে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে।

গণমাধ্যম নিয়ে জাতীয় পার্টির এ নেতা বলেন, গণমাধ্যমে চরমভাবে সেল্ফ সেন্সরশিপ চলছে। স্বাধীনভাবে সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *