ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব’র শ্রদ্ধা শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ড্যাব এর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় ড্যাব এর মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ প্রায় ৩৫ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *