স্পোর্টস ডেস্ক :
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল জিম্বাবুয়ে। সফরকারী আফগানিস্তানের বিপক্ষে দ্রুতই পাঁচ ব্যাটারকে হারিয়ে স্বাগতিকরা বিপদে পড়ে। যদিও নিয়তি এই ম্যাচের ভাগ্যে ল্লিখে রাখেনি ফল।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বৃষ্টির কারণে খেলাটি ২৮ ওভারে নেমে এসেছিল। টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ৯.২ ওভারে ৫ উইকেটে ৪৪ রান করার পর আবারো বৃষ্টি নামে। এরপর দুই ফিল্ড আম্পায়ার ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন।
ওয়ানডে অভিষিক্ত বেন কারেন ১৫ ও ডিওন মায়ার্স ১২ রান করে আউট হন। বাকিরা কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। আফগানদের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই ৪টি ও এ এম গজানফর একটি উইকেট পান।