স্পোর্টস ডেস্ক ;
যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এমন অর্জনের জন্য আজিজুল হাকিম তামিমের দলকে অর্থ পুরস্কার দেবে বিসিবি।
শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আগত সাংবাদিকদের এ কথা জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। এ সময় তিনি জানান, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি।
এর আগে যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করতে নেমে যুব টাইগাররা সংগ্রহ করে ১৯৮ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ৪৭ রান করেন রিজান হোসেন। এ ছাড়া শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসানের ৩৯ রান করেন। আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেবার বোলিং তোপে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।