নিজস্ব প্রতিবেদক :
বুধবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা : প্রেক্ষিত টেক্সটাইল সেক্টার’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, জাতি যদি ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন করতে ব্যর্থ হতো তাহলে সবাই আমরা ব্যর্থ হতাম। জাতি ৫ আগস্ট ঐক্যবদ্ধ ছিল বলেই স্বৈরাচার পালিয়েছে। কাজেই আগামীতেও সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য ধরে রাখতে শত্রু চিহ্নিত করুন। দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।
এজেডএম জাহিদ হোসেন প্রশাসন নিরপেক্ষ করতে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের অপসারণ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
জেটেবের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদসহ জেটেবের নেতারা উপস্থিত ছিলেন।