মিশনে বরিশাল শিরোপা ধরে রাখার

ক্রীড়া ডেস্ক :
অপেক্ষার দিন শেষ। আর মাত্র কয়েকটা দিন। শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের উন্মাদনা। একটি ট্রফি, ৪৬টি ম্যাচ, একটাই লক্ষ্যে এবং রয়েছে ৭ দলের লড়াই। আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ফ্রাইঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এক মাসব্যাপী চলা এই আসরের প্রত্যেকটি দলেরে রয়েছে নিজস্বতা, শক্তি এবং লড়াই করার মানসিকতা। আজ জানবো বিপিএলের দল ফরচুন বরিশাল।
যেভাবে নামকরণ হলো
শুরুর আসর থেকেই বিপিএলে খেলছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি। ২০১২ সালের ১০ জানুয়ারি ১.০১ মিলিয়ন মার্কিন ডলারের আলিফ এসএসএল স্পোর্টস হোল্ডিং লিমিটেড বরিশাল বার্নাসকে কিনে নেয়। তখন দলটির নাম ছিল বরিশাল। প্রথম ও দ্বিতীয় মৌসুমে তারা একই নামে খেলে। ২০১৫ মৌসুম বরিশাল বুলস নামে দলটি পূর্বের দল বরিশাল বার্নার্সের পরিবর্তে বিপিএলে আসে। দলটির স্বত্বাধিকারী কিনে নেয় অ্যক্সিওম টেকনোলজিস। আর্থিক শর্ত না মানায় দলটিকে বিপিএল ৫ থেকে বাদ দেয়া হয়। ২০১৮ সালে ষষ্ঠ আসরে বিপিএলে অংশগ্রহণের জন্য আর্থিক নিরাপত্তা দিতে না পারায় দলটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। মাঝের ২০১৭ থেকে ২০১৯ মৌসুম খেলেন দলটি খেলেনি বিপিএলে। ২০২১ সালে বরিশাল বুলস নাম পরির্বতে তারা বিপিএলে ফরচুন বরিশাল নামে। সে সময় দলটিকে কিনে নেয় ফরচুন স্পোর্টিং গ্রুপ।

বরিশালের অর্জন
২০১২ সালে থেকে ২০১৬, এরপর ২০১৭ সালে বর্তমান পর্যন্ত এরপর প্রত্যেক মৌসুমে বিপিএলে অংশ নিচ্ছে বরিশাল। এর মধ্যে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১২ বিপিএলের ইতিহাসে প্রথম আসরে রার্নাস-আপ হয়েছিল বরিশাল। পরের মৌসুমে দলটি ইতিবাচক পারফরমেন্স ভালো ছিল না। গ্রুপের বাধাই পার হতে পারেনি দলটি। ২০১৬ সালে ও ২০২২ সালে দলটি ভিন্ন ভিন্ন নামে রানার্স হয়। বিপিএলে তিন মৌসুমে অংশ গ্রহণ করেনি তারা। বলা যায় গোটা বিপিএলে তিনবার রানার্স-আপ এবং একবার চ্যাম্পিয়ন হওয়ার তকমা পেয়েছে দলটি।

যারা মাঠ মাতিয়েছেন অতীতে
বরিশালের জার্সিতে ক্রিস গেইল থেকে শুরু করে হালের সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা বিপিএল মাতিয়েছেন। গত আসরে তো তামিম, মুশফিক ও রিয়াদের সমন্বয়ে প্রথমবারের মতো শিরোপাও ঘরে তুলেছে। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও শক্তিশালী দল গঠন করেছে বরিশাল।

শক্তিমত্তা
বিপিএলে বরিশালের এবারের আসরে সবচেয়ে শক্তির জায়গা ক্রিকেটারদের অভিজ্ঞতা। গত আসরে শিরোপা জেতানো তামিম, মুশফিক, রিয়াদ, কাইল মেয়ার্সরা আছেনই। এবার তাদের সাথে যোগ হয়েছে বিপিএলের নিয়মিত পারফর্মার তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেন, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়দের মতো তারকা।

দূর্বলতা ও সম্ভাবণা
স্কোয়াডে একই পজিশনে একাধিক প্লেয়ার থাকায় কাকে রেখে কাকে খেলাবে এই নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে বরিশাল। এছাড়াও স্কোয়াডে থাকা বিদেশি ক্রিকেটারদের ফুল সিজনের জন্য পাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তামিম-হৃদয়রা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফাইনালে যাওয়ার খুব ভালো সম্ভাবণা রয়েছে।

ফরচুন বরিশাল-

দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।

বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মেয়ার্স, মোাহাম্মদ আলী, জাহানাদ খান, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নবী।

ছবি: বিপিএলের ১০তম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল
ছবি: বিপিএলের ১০তম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

রোল অফ অনার
বছর দল অর্জন
২০১২ ৬ রার্নাস-আপ
২০১৩ ৭ গ্রুপ
২০১৫ ৬ রার্নাস-আপ
২০১৬ ৭ গ্রুপ
২০১৭ ৭ অংশগ্রহণ করেনি
২০১৯ ৭ অংশগ্রহণ করেনি
২০২০ ৭ অংশগ্রহণ করেনি
২০২২ ৬ রার্নাস-আপ
২০২৩ ৬ প্লে-অফ
২০২৪ ৬ চ্যাম্পিয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *