ডিক্যাবের নতুন সভাপতি মঈন, সাধারণ সম্পাদক মামুন

নিজস্ব প্রতিবেদক :
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনাইটেড নিউজ বাংলাদেশের (ইউএনবি) বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুদ্দীন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মো. আরিফুজ্জামান মামুন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের চিফ অব করেসপন্ডেন্টস আশিকুর রহমান অপু।
মঙ্গলবার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৫ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

যুগ্ম সম্পাদক পদে দীপ্ত টিভির কূটনৈতিক সংবাদদাতা রুবায়েত হাসান, কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোরের কূটনৈতিক সংবাদদাতা মোর্শেদ হাসিব হাসান এবং দফতর সম্পাদক পদে দৈনিক জবাবদিহির কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের কূটনৈতিক সংবাদদাতা খুররম জামান, দৈনিক আমার দেশ পত্রিকার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মো, বশির আহমেদ, দৈনিক মানবজমিনের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মিজানুর রহমান, বাসসের বিশেষ প্রতিনিধি মো. তানজিম আনোয়ার ও ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *