আন্তর্জাতিক ডেস্ক :
দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র জাপানের কাছে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র সরকার জাপানকে ৩৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।
ওয়াশিংটন জানিয়েছে, এই চুক্তির আওতায় জাপান ১ হাজার ২০০টিরও বেশি অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবটি অনুমোদন করেছে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি জোরদার করার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে।