‘আজ খেলা নিয়ে সিদ্ধান্ত ’ তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে

ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক ও বিসিবির কর্মকর্তারা তামিম ইকবালের সঙ্গে আলোচনায় বসেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সাবেক অধিনায়ক কিনা- সেই বিষয়ে আজঈ আসতে পারে সিদ্ধান্ত।
আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া দলগুলোকে স্কোয়াড জমা দিতে হবে। হাতে খুব বেশি সময় বাকি না থাকায় তামিমের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিলেটে তার সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচকরা।

বর্তমানে বিপিএল খেলতে সিলেটে অবস্থান করছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর এই ওপেনার আর জাতীয় দলের হয়ে খেলেননি।

এদিকে, গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সাকিব আল হাসানকেও দলে চাইছে। এ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *