আল আকসা মসজিদের প্রধান ইমাম ঢাকায় ফিরলেন

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে কার্যক্রম শেষে ঢাকায় ফিরেছেন ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম ও খতিব ড. শায়েখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী

বুধবার সকাল ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বিমান (বিজি২৪৮) বিমানের মাধ্যমে ঢাকা পৌঁছান তিনি।

এর আগে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ড. ইমাম শায়খ আলী উমর ইয়াকুব আল আব্বাসী সিলেন মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজির বাজার মাদরাসায় আগমন করেন। পরে মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের কবর জিয়ারত ও মোনাজাত শেষে মধ্যাহ্নভোজ করেন।

সন্ধ্যা ৬টায় তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলুম দাড়িপাতন মাদরাসা মাঠে ইসলামি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *