বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়াতে হচ্ছে চুরির ক্ষতি কাটিয়ে উঠতে : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে। এই ক্ষতি পুষিয়ে উঠতে শিল্পখাতে বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধিসহ বিভিন্ন খাতের ট্যাক্স বাড়াতে হচ্ছে।

বুধবার সকালে রাজধানীতে অনুষ্ঠিত চার দিনব্যাপী আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। উদ্বোধন শেষে তারা এক্সপোতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিশ্বের ২৫টি দেশের ৫০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে গার্মেন্টস খাত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ খাতের সব পণ্য ও সুবিধা সহজলভ্য করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *