কতটা প্রস্তুত বিএনপি জুলাই-আগস্টে নির্বাচনের জন্য

অগ্রগামী ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সরকারের পক্ষ থেকে তার দিন-তারিখ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই-আগাস্টে নির্বাচন দেওয়ার দাবি করছেন। দলটির পক্ষ থেকে এমন দাবি করা হলেও প্রশ্ন উঠছে এই সময়ের মধ্যে নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচনের জন্য কতটা প্রস্তুত। কীভাবেই বা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেড় দশকেরও বেশি সময় ক্ষমতার বাইরে দলটি।?

বিএনপির নেতারা বলছেন, নির্বাচনের একটা প্রস্তুতি তাদের নেওয়াই আছে এবং এ প্রস্তুতির অংশ হিসেবেই ২০১৮ সালের নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারা নিজ নিজ সংসদীয় এলাকায় ইতোমধ্যেই সক্রিয় হয়েছেন ও ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।

দলটির নেতারা বলছেন, ২০১৮ সালের নির্বাচনের প্রার্থীদের পাশাপাশি দলের সহযোগী সংগঠন ছাত্রদল থেকে উঠে আসা নেতারা সামনের নির্বাচনে প্রাধান্য পাবেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাদের সেভাবেই গাইড করা হয়েছে। এটা নির্বাচনি প্রস্তুতিরই অংশ।’

bnp-2স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলছেন, ‘নির্বাচনকে ঘিরে মোটামুটি একটা ছক আমাদের আঁকাই আছে।’ আর চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, ‘২০১৮ সালের নির্বাচনের প্রার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে বিগত সরকারের স্বরূপ উন্মোচন করেছিলেন। তারা নিজের এলাকায় দলকে সংগঠিত রেখেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *