নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, আমাদের প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া।
তিনি বলেন, আমরা চাই জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টনসহ সকল ধরনের খেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল
বুধবার (১৫ জানুয়ারি) মিরপুরে সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি; আর সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে দিয়েছি। জিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে। এরপরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
এসময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বাংলাদেশের আজকের ক্রিকেটের যে উন্নয়ন হয়েছে, তার বড় অবদান আরাফাত রহমান কোকোর।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটে কোকোর অবদান অনস্বীকার্য। খেলা নিয়ে এই ধরনের আয়োজন দেশকে এগিয়ে নিতে পারে।
কোকোর সময়ে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তারা কাজ করতে পেরেছিলেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গত ১৭ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে, তাদের এ দলীয় ও রাজনীতিকরণে ক্রীড়াঙ্গনে মেধার বিকাশ ঘটেনি।
এসময় উপস্থিত ছিলেন— বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মোশাররফ হোসেন প্রমুখ।