শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৫ সেশনের জন্য ৪৬ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করেছে। রোববার (১৯ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, নতুন কার্যকরী পরিষদ গঠন করতে পরামর্শক্রমে ১৪ সদস্যকে মনোনয়ন দিয়েছেন। এরপর, তিনি কার্যকরী পরিষদের পরামর্শ অনুযায়ী ২৭ সদস্যের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করেন।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে ঢাবি শিবিরের সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম নির্বাচিত হয়েছেন।

অন্য সম্পাদকীয় পদগুলোতে নির্বাচিতদের মধ্যে রয়েছেন— কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. নাজমুস সোয়াদ রফি, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক ডা. মোহাম্মদ নাঈম, অর্থ সম্পাদক তৌহিদুল হক মিছবাহ, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিছবাহুল করিম, বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান, ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া, ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, শিক্ষা সম্পাদক আব্দুল মোহাইমেন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি, মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, পাঠাগার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, মানবাধিকার সম্পাদক মো. সিফাত উল আলম, আইন সম্পাদক আরমান হোসেন এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *