পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

স্পোর্টস ডেস্ক :
দীর্ঘ ২৮ বছর পর পাকিস্তানের মাঠে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক কোনো টুর্নামেন্ট। সবশেষ ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ আয়োজক ছিল পাকিস্তান। সব কিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।

লম্বা সময়ের পর আইসিসি ইভেন্ট পেয়ে বেশ জমাকালো করেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট।

৮ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির তিন ভেন্যুতে থাকছে ১৭ হাজার নিরাপত্তারক্ষী।

পাকিস্তান বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই পাঞ্জাব প্রদেশের সরকার নিরাপত্তা পাকা করার কাজ শুরু করে দিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির হোটেল ও মাঠে কী রকম নিরাপত্তা থাকবে তার প্রস্তুতি চলছে। জানা গিয়েছে, স্টেডিয়াম, হোটেল ও দলগুলির নিরাপত্তার জন্য ১২,৫০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।

তার মধ্যে সাড়ে ৭ হাজার নিরাপত্তারক্ষীকে তৈরি রাখা হবে স্টেডিয়ামের নিরাপত্তার জন্য। বাকিরা হোটেলে নিরাপত্তা দেবেন। তাঁদের মধ্যে কমান্ডোও থাকবেন। করাচির মাঠে নিরাপত্তার জন্য ৫ হাজার নিরাপত্তারক্ষী রাখা হবে বলে জানা গেছে। শুধু পুলিশ নয়, নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হবে দেশটির সেনাবাহিনেীকেও।

গামী ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি করাচিতে হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *