ম্যানসিটিতে মিশরীয় তারকা সাড়ে চার বছরের চুক্তিতে

স্পোর্টস ডেস্ক :
এবারের মৌসুমে মাঠের ফুটবলে বেশ ধুঁকছে ম্যানচেস্টার সিটি। টানা চার প্রিমিয়ার লিগ শিরপো জেতা দলটি এবার চ্যাম্পিয়ন্স হওয়ার দৌড় থেকে ছিটকে গেছে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ম্যাচে পিএসজির কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় দলটি। এমন টালমাটাল অবস্থার মাঝেই নতুন তারকাকে দলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

ম্যানচেস্টার সিটি থেকে এসি মিলানে যাচ্ছেন কিল ওয়াকার। সিটিও দলে নিয়েছে নতুন তারকা। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে মিশরীয় ফরোয়ার্ড ওমার মার্মাউশকে দলে নিয়েছে সিটি। ২৫ বছর বয়সী এই ফুটবলার সাড়ে চার বছরের চুক্তিতে দলটিতে যোগ দিয়েছেন।

মোহামেদ সালাহর পর মিশরীয় ফুটবলার হিসেবে তারকাখ্যাতি পাওয়া ওমর বুন্দেসলিগায় ১৭ ম্যাচে ১৫ গোল করেছেন। তাঁর চেয়ে বেশি গোল করেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইনে, কেইন করেছেন ১৬টি গোল।

এদিকে ওমরকে দলে নিতে কত অর্থ ব্য্য হয়েছে সে সম্পর্কে কিছুই জানায়নি বপ্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মিশরীয় এই তরুণ তারকাকে দলে নিতে প্রায় সাত কোটি ইউরো খরচ করতে হয়েছে সিটিকে।

জানুয়ারির দলবদলে তিন জন ফুটবলারকে দলে নিয়েছে সিটি। ওমর ছাড়াও উজবেকিস্তানের ২০ বছর বয়সী ডিফেন্ডার আব্দুখোদির কুজানভ ব্রাজিলের ১৯ বছর বয়সী ভিতো হেইসকে দলে নিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *