নেই বাংলাদেশের কেউ, বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত

স্পোর্টস ডেস্ক
২০২৪ সালে ক্রিকেটে সবচেয়ে বেশি হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমবারের মতো হয়েছে মোট ৬৭৩। সবচেয়ে বেশি টি-টোয়েন্টির বছরে অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও যে টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক রোহিত শর্মাই আছেন আইসিসির ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলের নেতৃত্বে।

রোহিত ছাড়াও ভারতের আরও তিন ক্রিকেটার আছেন আইসিসির ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। তবে ভারতের চার ক্রিকেটার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেলেও একাদশে নেই রানার আপ দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার। প্রোটিয়াদের মতোই বাংলাদেশের কোনো ক্রিকেটারও এ দলে জায়গা পাননি। একই নিউজিল্যান্ডের কেউ এগারজনের তালিকায় নেই।

বর্ষেসেরা টি-টোয়েন্টি দলে একমাত্র ভারতেরই একাধিক ক্রিকেটার জায়গা পেয়েছেন। এছাড়া পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার আছেন একাদশে।
ভারতের রোহিত ছাড়া একাদশে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। ওপেনিংয়ে রোহিত শর্মার সাথে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিনে আছেন ফিল সল্ট, চারে বাবর আজম। মিডল অর্ডারে শক্তি বাড়িয়েছেন নিকোলাস পুরাণ ও সিকান্দার রাজা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন হার্দিক।

এছাড়া স্পিনারদের মধ্যে আছেন রশিদ খান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর দুই স্পেশালিষ্ট পেসার হিসেবে আছেন যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *