নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক (রিপোর্টিং) মো. হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ জানুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন মো. হাসান। তিনি জাতীয় সংসদের জনসংযোগ শাখায়ও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দাফন তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে তারা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মো. হাসানের মৃত্যুতে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) পক্ষ থেকে সংগঠনের সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুম বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।