১৪১৪ মামলা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৪১৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার (২৯ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়াও ১৩৩টি গাড়ি ডাম্পিং ও ২৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *