পাওয়ার প্লে তে রেকর্ড সংগ্রহ ভারতের অভিষেকের ১৭ বলের ফিফটি

স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে ভারত। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে আজ মাঠে নেমেছে সিরিজের শেষ ম্যাচে। ওয়াংখেড়েতে আগে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। তবে সাঞ্জু স্যামসন ফিরলেও আজ ব্যাত হাতে শুরু থেকেই তান্ডব চালিয়েছেন আরেক ওপেনার অভিষেক শর্মা। তরুণ এই ওপেনার করেছেন ১৭ বলে ফিফটি। তাঁর রেকর্ড ফিফটিতে পাওয়ার প্লে তে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারত।

ইংলিশ বোলারদের আজ শুরু থেকেই তোপের মুখে রেখেছিলেন অভিষেক। সাঞ্জু ফেরার পর তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে গড়েছিলেন ১১৫ রানের জুটি। বিশাল জুটি গড়ার পথে ১৭ বলে ফিফটি হাঁকান তিনি। ৩ চার আর ৫ ছয়ে ১৭ বলে ফিফতি করে সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তপর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন অভিষেক।

এ ফরম্যাটে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড যুবরাজ সিংয়ের। যুবরাজের সেই ইনিংসের প্রতিপক্ষও ছিল ইংল্যান্ডই, ২০০৭ সালে এ রেকর্ড গড়েছিলেন সাবেক এই ক্রিকেটার। এদিকে অভিষেকের ঝড়ে আজ পাওয়ার প্লে তে সর্বোচ্চ রানের দেখা পেয়েছে ভারত।

স্বাগতিকরা আজ প্রথম ৬ ওভারেই স্কোরবোর্ডে তুলে ১ উইকেটে ৯৫ রান। এর আগে টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে ভারতের সর্বোচ্চ সংগ্রহ ছিল২ উইকেটে ৮২ রান, ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে হয়েছিল এ রেকর্ড।

এদিকে ব্যাট হাতে তাণ্ডব চালানো অভিষেক শর্মা আজ পেয়েছেন সেঞ্চুরির দেখাও। ১৭ বলে ৫০ রান করা অভিষেক তাঁর পরের ৫০ রান করতে খেলেছেন ২০ বল। তাঁর ৩৭ বলের সেঞ্চুরিটি দ্রুততম শতকের তালিকায় আছে তিন নম্বরে। প্রথমেই আছে ডেভিড মিলার ও রোহিত শর্মার করা ৩৫ বলের সেঞ্চুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *