হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বরেণ্য নির্মাতা

বিনোদন ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘দুঃখ নেই’ সিনেমার নির্মাতা মীর আব্দুল রাজ্জাক। ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বড় ছেলে মুন্না।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রক্তশূন্যতাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা। রাজ্জাকের ছেলে বলেন, ‘বাবা কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল (শুক্রবার) রাতে হঠাৎ করেই পরিস্থিতির অবনতি হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর গাজীপুরের মারিয়ালি গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুঃখ নেই’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পান মীর আব্দুল রাজ্জাক। এই সিনেমায় অভিনয় করেন সোহেল চৌধুরী, চিত্রনায়িকা দোয়েল, অভিনেতা আনোয়ার হোসেন ও আনোয়ারা। চিত্রনায়ক ছবিটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

রাজ্জাক নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সমাজের আলো’ ও ‘সুখ বসন্ত’। এছাড়াও নির্মাতার ‘দেশের জন্য লড়াই’ এবং ‘নীল আকাশ’ সিনেমা দুইটি মুক্তির আলো দেখেনি। এই নির্মাতার প্রয়াণে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *